খামেনেইয়ের শেষকৃত্যে হামলা করলে চরম প্রতিশোধ 

0
20
ছবি সৌজন্যে : এক্স

নিহত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরান ফৌজের সদর দফতর খাতাম আল আম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলি আবদুল্লাহি জানিয়ে দিয়েছেন,শেষকৃত্যের সময় আমেরিকা বা ইজরায়েলের তরফে কোনও হামলা হলে চরম প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেছেন, ইরানের শত্রুদের, বিশেষ করে আমেরিকা ও জায়নবাদীদের ,প্যালেস্টাইনের জমিতে ইহুদি রাষ্ট্র স্থাপনের মতাদর্শ যে কোনও ভুল পদক্ষেপ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছেন। ইরানের বিরুদ্ধে হামলা বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল পেন্টাগন। সে দিনই নিহত হয়েছিলেন আয়াতোল্লা। চার মাসেরও বেশি সময় ধরে তাঁর দেহ সংরক্ষণ করে রাখার পরে অবশেষে রবিবার ভোর থেকে তেহরানে শুরু হচ্ছে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান।

আমন্ত্রণ জানানো হয়েছে ভারত-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের। এদিকে আয়াতোল্লা আলি খামেনেইকে সমাহিত করা হবে ৯ জুলাই, তাঁর নিজের শহর মাশহাদে। মোট পাঁচটি শহরে হবে শেষকৃত্য-অনুষ্ঠান। তাতে দেড় কোটিরও বেশি মানুষের জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই সঙ্গেই তৈরি হয়েছে মার্কিন বা ইজরায়েলি হামলার আশঙ্কা। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে আয়াতোল্লার পুত্র মোজ়তবা খামেনেইকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তিনিও মার্কিন হামলায় গুরুতর জখম হন।