গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National ‘অতি খারাপ’ দূষণে শ্বাসরুদ্ধ দিল্লি

    ‘অতি খারাপ’ দূষণে শ্বাসরুদ্ধ দিল্লি

    0
    81
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দূষণের হাত থেকে যেন নিস্তার নেই দিল্লির,শনিবার সকালে দূষণের মাত্রা আরও বেশি। ভোর থেকেই রাজধানীর শরীর জুড়ে কুয়াশার কম্বল,সামান্য দূরের জিনিসও চোখে পড়ছে না।

    দূষণের মাত্রা তথা গড় একিইউআই ৩৩৩। অর্থাৎ,অতি খারাপ। এদিকে তাপমাত্রাও কমেছে লাফিয়ে। শুক্রবার ছিল ডিসেম্বরের সবচেয়ে শীতল দিন। পারদ ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। দূষণের মাত্রা সবচেয়ে বেশি চড়া রয়েছে মুন্দকায়। সিপিসিবির দেওয়া তথ্যানুসারে এই অঞ্চলের একিইউআই ছিল ৩৮১। দূষণের মাত্রায় অতি খারাপ-এর তালিকায় রয়েছে আরকে পুরম, পাঞ্জাবি বাগ, চাঁদনি চক, রোহিণী, বিবেক বিহার, বাওয়ানা, সিরি ফোর্ট, ওয়াজিরপুর, আনন্দ বিহার, অশোক বিহার ও সোনিয়া বিহার। প্রসঙ্গত, দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস।

    তাই,ক্লাউড সিডিং-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। অথচ ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বেড়েছে দূষণ। এই অবস্থায় প্রাক্তন আইপিএস অফিসার ও বিজেপি নেত্রী কিরণ বেদি কয়েকদিন আগেই দাবি করেন, রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়।