উগ্রবাদীদের দলের আবার বৈঠক, খোঁচা ফিরহাদের, পাল্টা

0
116
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

উগ্রবাদীদের নিয়ে দল তার আবার বৈঠক। বিজেপির কোর কমিটির বৈঠককে এভাবেই আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায় এই বৈঠক ইটিং আর সিটিং ছাড়া কিছুই নয়। এই দলের অস্তিত্ব এরাজ্যের মানুষের কাছে নেই।

তৃণমূলের এক্সপায়রি ডেট পার হয়ে গিয়েছে বলে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। কোর কমিটির বৈঠকের মধ্যেই সুকান্ত মজুমদার বলেছেন পশ্চিমবঙ্গের জনতা প্রস্তুত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহাসন থেকে নামানোর জন্য।

যে শাসক দুর্নীতিগ্রস্ত, তোষণের রাজনীতি করে। সেই সরকার এরাজ্যে টিকতে পারবে না।