গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International হরমুজ ডেডলাইনের পর এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি ইরানের

    হরমুজ ডেডলাইনের পর এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি ইরানের

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী খোলা নিয়ে ডেডলাইনের পরই কড়া পদক্ষেপ ইরানের। হরমুজের কাছে কাছে শত্রুপক্ষে’র একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান।
    শুধু তাই নয়, প্রমাণ হিসেবে একটি ভিডিও পোস্ট করেছে ইরানের সংবাদমাধ্যম। রবিবার ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের দক্ষিণ উপকূল এবং হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে।
    এই দাবি সত্যি হলে, চলমান সংঘাতে আমেরিকার অন্তত ছ’টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার ঘটনা ঘটল বলে ধরে নেওয়া হবে। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, অত্যাধুনিক এই যুদ্ধবিমানটিকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে লক্ষ্যভেদ করা হয়েছে।এই দাবির সমর্থনে একটি ভিডিও-ও প্রকাশ করেছে ইরানি মিডিয়া। তবে এই ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করেনি এস নিউজ