ডিপফেকের বিরুদ্ধে অধিকার রক্ষায় বলিউড

0
91
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বর্তমানে পারসোনালিটি রাইটস বা ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য লড়াই করছেন বলিউডের অনেক তারকা।এখন ডিপফেক প্রযুক্তির কারণে তাদের ছবি বা ভিডিও নিয়ে মিথ্যা বা ভুয়ো কনটেন্ট তৈরির ঘটনা প্রতিনিয়ত বাড়ছে।

গত কয়েক সপ্তাহে বলিউডের কয়েকজন বড় বড় তারকা নিজেদের পারসোনালিটি রাইটস বা ব্যক্তিত্বের অধিকার আইনিভাবে রক্ষার চেষ্টা করেছেন। এ তালিকায় রয়েছেন পরিচালক করণ জোহর, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তার স্বামী ও অভিনেতা অভিষেক।ডিপফেক প্রযুক্তির মাধ্যমে কারো চেহারা বা কণ্ঠস্বর নকল করে ভুয়ো ভিডিও বা ছবি তৈরি করা হয়, যা কারো সুনাম বা পরিচয় ক্ষতির মুখে ফেলতে পারে।ফলে এ ধরনের কাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন সামনের সারির এই তারকারা।পারসোনালিটি রাইটস বা ব্যক্তিত্বের অধিকারকে প্রচারের অধিকারও বলা হয়, যা বলতে বোঝায়,একজন ব্যক্তির তার পরিচয় বা স্বতন্ত্র চরিত্র থেকে ব্যবসায়িক বা অন্য কোনো সুবিধা পাওয়ার অধিকার।

যার মধ্যে রয়েছে ওই ব্যক্তির নাম, ছবি, কণ্ঠস্বর,স্বভাব-ভঙ্গি বা এমন কোনো কথা বা অঙ্গভঙ্গি যা বিশেষভাবে তার মধ্যেই রয়েছে।পাবলিসিটি রাইটস একজন ব্যক্তির পরিচয়কে ভুলভাবে ব্যবহার বা ব্যবসায়িকভাবে শোষিত হওয়া থেকে রক্ষা করতে পারে এবং এ অধিকার কেবল সেই ব্যক্তির জন্যই প্রযোজ্য, অন্য কারো জন্য নয়। এক্ষেত্রে কারো পরিচয় অনুমতি ছাড়া ব্যবহার করলে তা বেআইনি।