অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে শিশুদের ফেসবুক-টিকটক 

0
94
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া মাধ্যম ব্যবহারের পথ বন্ধ হতে যাচ্ছে। গত বছর পাস হওয়া একটি আইন চলতি সপ্তাহ থেকে কার্যকর শুরু হবে।
এর আওতায় ফেসবুক, টিকটকের মতো প্ল্যাটফর্মকে শিশুদের আইডি সরিয়ে ফেলতে হবে। বৃহস্পতিবার ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর থেকে তারা এসব আইডি সরিয়ে ফেলবে।
আইডিতে যাদের বয়স ১৩-১৫ বছর শনাক্ত হয়েছে তাদের কাছে বৃহস্পতিবার থেকেই প্রবেশাধিকার বন্ধ হওয়ার সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, ১০ ডিসেম্বরের পর এসব মাধ্যম থেকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট না সরালে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। মেটা জানিয়েছে, আইন কার্যকর হওয়ার আগেই তারা আইডি অপসারণের প্রক্রিয়া শুরু করছে।