গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology ফেসবুক-অ্যাপল-গুগল : ২০ কোটি অ্যাকাউন্টের তথ্য ফাঁস

    ফেসবুক-অ্যাপল-গুগল : ২০ কোটি অ্যাকাউন্টের তথ্য ফাঁস

    0
    203
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক, অ্যাপল, গুগল ও নেটফ্লিক্সসহ একাধিক কোম্পানির প্রায় ২০ কোটি ইউজারের গোপন তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।ফাঁস হওয়া তথ্যে রয়েছে ইউজারনেম, ইমেইল,পাসওয়ার্ড এবং কিছু ক্ষেত্রে আর্থিক তথ্যও। এসব তথ্য একটি ওপেন ডাটাবেসে প্রকাশিত হয়। তথ্য ফাঁসের এই ঘটনা সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে,সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ডেটা লিক।

    তারা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছেন,এই তথ্য চুরির মাধ্যমে ইউজাররা মারাত্মক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছেন।সাইবার নিরাপত্তা গবেষণা সংস্থা ওয়েবসাইট প্ল্যানেট জানিয়েছে, ইনফোস্টিলার ম্যালওয়্যার নামের একটি ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য চুরি হয়েছে।এটি ডিভাইসে ইনস্টল হয়ে সঞ্চিত পাসওয়ার্ড, অটোফিল ডেটা, ডকুমেন্ট ও ব্রাউজার কুকিজ চুরি করে।বিশেষজ্ঞরা জানিয়েছেন,এই তথ্য ব্যবহার করে সাইবার অপরাধীরা ভুয়ো লিংক পাঠিয়ে ফিশিং আক্রমণ,অন্য অ্যাকাউন্টে হ্যাকিং ও পরিচয় চুরির মতো কাজকর্ম চালাতে পারে।গবেষক জেরেমাইয়া ফাউলার বলেছেন,অনেকেই ইমেইল ব্যবহার করেন ব্যক্তিগত ক্লাউড হিসেবে,যেখানে ট্যাক্স ফর্ম, মেডিকেল রেকর্ড, চুক্তিপত্রের মতো সংবেদনশীল তথ্য থাকে।

    এসব তথ্য সাইবার অপরাধীদের হাতে গেলে ব্যাপক বিপদ ডেকে আনতে পারে।তিনি আরও বলেছেন, অনেকে না জেনেই বছরের পর বছর সংবেদনশীল তথ্য ইমেইলে রেখে দেন।তাই পুরনো ইমেইল ডিলিট করে এনক্রিপটেড ক্লাউড স্টোরেজে সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন।তবে ইতিমধ্যেই ডাটাবেসটি অনলাইনে আর  দেখা যাচ্ছে না। ডেটা হোস্টিং কোম্পানিকে সতর্ক করার পর এটি সরিয়ে ফেলা হয়েছে।