গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology ফেসবুকে থাকছে না ভিডিও!

    ফেসবুকে থাকছে না ভিডিও!

    0
    142
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ভিডিও কনটেন্টে পরিবর্তন আনছে সোশ্যাল মিডিয়া ফেসবুক। আগের আলাদা ভিডিওর পরিবর্তে সব কন্টেন্টই রিলস ফরম্যাটে যুক্ত হবে।

    এর ফলে আগের মতো ফেসবুকে ভিডিও কন্টেন্টগুলো পাওয়া যাবে রিলসে। এ ছাড়া, রিলে ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের যে সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা করেছে মেটা।এর ফলে এখন থেকে আরো দীর্ঘ সময়ের ভিডিও রিল আকারে শেয়ার করতে পারবেন ইউজাররা।ফেসবুকে এই পরিবর্তনের পেছনে মেটার প্রধান মার্ক জুকেরবার্গের সাম্প্রতিক সময়ের মন্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। তিনি জানিয়েছিলেন, ফেসবুককে আগের চেয়ে অনেক বেশি সাংস্কৃতিকভাবে প্রভাবশালী করতে চান এবং আগের সেই ক্ল্যাসিক ফেসবুকে ফিরে যেতে চান।এ পরিবর্তনের ঘোষণা করে সম্প্রতি এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ফেসবুকের ভিডিও ট্যাবের নাম পরিবর্তন করে রিলস রাখা হবে।

    তবে এতে ভিডিওর বিষয়বস্তু বা দৈর্ঘ্য অনুযায়ী যেসব ভিডিও সুপারিশ করা হয়, তাতে কোনো পরিবর্তন হবে না।