গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Technology ফেসবুক-ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন চালু হবে!

    ফেসবুক-ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন চালু হবে!

    0
    136
    ছবি সৌজন্যে : এক্স

    ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখা যায়। এতে বিরক্ত হন অনেকেই। এবার চাইলে বিজ্ঞাপন ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম। তবে ফ্রিতে নয়, এ জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ খরচ করতে হবে।

    ব্রিটেনে এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।নতুন এ ব্যবস্থায় ইউজাররা চাইলে মাসিক ফি দিয়ে বিজ্ঞাপন ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন, অথবা আগের মতো বিনামূল্যে ব্যবহার চালিয়ে যেতে পারবেন যেখানে তাদের ওপর লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানো হবে। ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলোর বাড়তি নজরদারির পরিপ্রেক্ষিতে মেটা এই বিকল্প দিচ্ছে।

    সাবস্ক্রিপশন ফি ওয়েবে মাসে ২.৯৯ পাউন্ড এবং আইওএস ও অ্যান্ড্রয়েডে মাসে ৩.৯৯ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নে চালু হওয়া অনুরূপ সেবারই সম্প্রসারণ, যা ডেটা সুরক্ষার নিয়ম মেনে তৈরি করা হয়েছে।