ভুয়ো লিংকে ক্লিকেই চুরি ফেসবুক পাসওয়ার্ড

0
170
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ফেসবুক ইউজারদের লক্ষ্য করে নতুন ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়ো চাকরির প্রলোভন দেখিয়ে তারা ইউজারদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে আমেরিকার সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি।

বলা হয়েছে, প্রতারকরা কেএফসি, রেড বুল, ফেরারি,এমন আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে ভুয়ো চাকরির বিজ্ঞাপন ছড়াচ্ছে। দেখতে একদম আসল চাকরির বিজ্ঞাপনের মতো হলেও, আসলে এগুলো ফিশিং ফাঁদ।গবেষকদের তথ্যে জানা যায়, প্রথমে ভুক্তভোগীদের কাছে ইমেইলের মাধ্যমে ভুয়ো চাকরির প্রস্তাব পাঠানো হয়। ইমেইলে এমন ভাষা ব্যবহার করা হয়, যা অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ,এআই ব্যবহার করে তৈরি বলে ধারণা করা হচ্ছে।ইমেইলে থাকা লিংকে ক্লিক করলে ইউজারকে একটি নকল নিরাপত্তা যাচাই পেজে নেওয়া হয়। সেখান থেকে আবার রিডিরেক্ট করে এমন এক ওয়েবসাইটে পাঠানো হয়, যা দেখতে জনপ্রিয় চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্মের মতো।সেখানে ইউজারকে বলা হয় ইমেইল বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে।কেউ ফেসবুক লগইন বেছে নিলে দেখা যায় একটি ,লোডিং প্রগ্রেস বার, যা কখনোই শেষ হয় না। এই সময়েই প্রতারকরা তার ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করে নেয়।গবেষকরা বলছেন,এ ধরনের প্রতারণা সাধারণত অচেনা ইমেইল ঠিকানা, অস্বাভাবিক ওয়েবসাইট ইউআরএল বা অফিসিয়াল ব্র্যান্ড সাইটের সঙ্গে মিলহীন লিংক দ্বারা সহজেই শনাক্ত করা যায়।

এর আগেও একই ধরনের প্রতারণা চালানো হয়েছিল মাইক্রোসফট ৩৬৫ ও গুগল ওয়ার্কস্পেস ইউজারদের টার্গেট করে। তখনও ভুয়ো গুগল চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে লগইন তথ্য চুরি করা হয়েছিল।