বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াট্সঅ্যাপ-ইনস্টাগ্রাম বিভ্রাট 

0
182
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 
আবারও প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বব্যাপী থমকে গিয়েছিল হোয়াট্সঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পরিষেবা। যারফলে মেসেজ পাঠানো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সার্ফিং করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন বহু ব্যবহারকারী।
কী কারণে এই বিভ্রাট, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি মেটা। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ সমস্যা শুরু হয়। অনেক ব্যবহারকারী লক্ষ করেন তাঁরা হোয়াট্‌সঅ্যাপের ওয়েব সংস্করণে লগ ইন করতে পারছেন না। লগ ইন করার চেষ্টা করলে বার বার পরিষেবা উপলব্ধ নয় বলে বার্তা দেখাতে থাকে। মোবাইল অ্যাপ থেকে মেসেজ পাঠানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। সমস্যা দেখা দেয় ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও।
ব্যবহারকারীরা বার বার তাঁদের ফিড রিফ্রেশ করলেও নতুন কোনও পোস্ট দেখতে পারছিলেন না। এক্সে অনেকে জানান তাঁদের হোয়াট্‌সঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের পরিষেবা বিভ্রাট সংক্রান্ত সমস্যার কথা।