গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Technology হঠাৎ ফেসবুকে বিভ্রাট

    হঠাৎ ফেসবুকে বিভ্রাট

    0
    97
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে। বৃহস্পতিবার সকালে বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক বিভ্রাটের কথা জানিয়েছে ইউজাররা।ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ইউজাররা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে সরি, সামথিং ওয়েন্ট রং লেখা দেখাচ্ছিল।তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ইউজারদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি।

    ডেস্কটপে ফেসবুকে ঢুকতে না পেরে অনেকেই তার স্ক্রিনশট নিয়ে আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন। তারা জানতে চেয়েছেন,ফেসবুকের সার্ভার কি আবারও ডাউন হয়েছে কি না।রিয়েল-টাইম আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, ২৭ ফেব্রুয়ারি, সকাল ৮টা থেকে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্ট করতে শুরু করে ইউজাররা।

    সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ১৮ হাজার ৪০৩টি রিপোর্ট জমা হয়। একই সময়, আমেরিকায় সমস্যার কথা জানিয়েছেন ১৬ হাজারের বেশি ফেসবুক ইউজার। ভারতেও দেড় শতাধিক মানুষ ফেসবুকের সমস্যার কথা জানিয়েছেন।তবে কী কারণে এ বিভ্রাট দেখা গিয়েছিল তা জানা যায়নি। মেটার পক্ষ থেকেও এই বিভ্রাটের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।