
সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আকাশছোঁয়া স্কাই স্টেডিয়াম নির্মাণ হচ্ছে, এমন দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।মরুভূমির মাঝখানে ভাসমান এক বিশাল স্টেডিয়ামের দৃশ্য দেখানো ওই ভিডিওটি কয়েক কোটি ভিউ পেয়েছে।
তবে পরে জানা গিয়েছে , পুরো ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এবং এর সঙ্গে সৌদি আরবের কোনো সরকারি পরিকল্পনার সম্পর্ক নেই।ভিডিওটিতে দেখা গিয়েছে, সুউচ্চ এক ভবনের চূড়ায় আলোকোজ্জ্বল ফুটবল স্টেডিয়াম, যা দেখে অনেকেই ধারণা করেছিলেন এটি সৌদি আরবের ভবিষ্যৎ প্রকল্প,দ্য লাইন-এর অংশ হতে পারে।কিন্তু সৌদি কর্তারা বিষয়টি সরাসরি অস্বীকার করে বলেছেন, ভিডিওটি ভুয়ো। সৌদি আরবের কোনো পরিকল্পনার সঙ্গে এর মিল নেই। এটি কোনো সরকারি নথি বা সূত্রেও নেই।সংবাদ সংস্থার ডিজিটাল যাচাই টিম অনুসন্ধান করে ভিডিওটির উৎস খুঁজে পায় ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্টে। জানা যাচ্ছে,এআই-নির্ভর স্থাপত্যের কনসেপ্ট আর্ট তৈরি করেন এই নির্মাতা।
তিনি স্বীকার করেছেন, ভিডিওটি ছিল তার পরীক্ষামূলক একটি এআই কাজ, যা অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে গেছে।নির্মাতার ভাষায়, একটি সাধারণ এআই কনসেপ্টই এক সময় ৫০ মিলিয়নের বেশি দর্শক টেনে নিল। এটি পুরোপুরি কল্পনাপ্রসূত-স্কাইস্ক্র্যাপারের ওপরে ফুটবল স্টেডিয়াম কেমন হতে পারে, তা দেখানোর চেষ্টামাত্র।







