
একনাথ শিন্ডেকে মন্ত্রিসভায় থাকার জন্য অনুরোধ তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচিত হতেই জানিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস।
বুধবার বিজেপির কোর কমিটির বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হেসেবে তাঁর নামেই সর্বসম্মতিক্রমে সিলমোহর পড়েছে। এরপরই মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে পৌঁছন দেবেন্দ্র ফড়ণবিস। তাঁর সঙ্গেই ছিলেন একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবেন্দ্র ফড়ণবিস বলেছেন , মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী পদগুলি কেবলমাত্র অলঙ্কারিক। তাঁরা একসঙ্গে মহারাষ্ট্র সরকার চালাবেন।একনাথ শিন্ডেই তাঁর নাম মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করেছিলেন। তাঁকে মন্ত্রিসভায় অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে শিবসেনা নেতা একনাথ শিন্ডে বলেছেন, তাঁরা সরকার গঠনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার শপথগ্রহণ। আড়াই বছর আগে দেবেন্দ্র ফড়ণবিস জানিয়েছিলেন, তিনি যেন মুখ্যমন্ত্রী হন।
এখন তিনি তাঁকে সমর্থন জানাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে।
