
মহারাষ্ট্রের নাগপুরে ঔরঙ্গজেবের সমাধি বিতর্কে সরকারি সম্পত্তি নষ্টের জন্য গোলমাল পাকানো ব্যক্তিদের কাছ থেকেই তার খরচ আদায় করা হবে। একইসঙ্গে দাঙ্গাকারীদের বিরুদ্ধে বুলডোজার শাস্তির হুঁশিয়ারি দিযেেন মুখ্যমন্ত্রী ফড়ণবীস। ক্ষতিপূরণ না দিতে পারলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। ১৭ মার্চ একটি গুজবকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষ হয় নাগপুরে।
পরবর্তীতে ইরফান আনসারি নামে এক যুবকের মৃত্যু হয় হাসপাতালে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, এখনও পর্যন্ত প্রায ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে । সিসিটিভির ফুটেজ দেখে আরও কয়েকজনকে পাকড়াও করা হবে।
