অবসর : ‘ট্যাক্সি’ চালাবেন ফাহাদ ফাসিল

0
179
ছবি সৌজন্যে : এক্স

মালয়ালম সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ফাহাদ ফাসিল। একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন ক্যারিয়ারে। মালয়ালমের গণ্ডি পেরিয়ে তিনি এখন জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। সবচেয়ে প্রতিভাধর শিল্পীও বলা হয়ে থাকে তাকে।

অভিনয় তার ধ্যান, জ্ঞান, নেশা। তবে ভবিষ্যতের জন্য অবাক করা এক ইচ্ছার কথা জানিয়ে ফ্যানকুলকে চমকে দিয়েছেন অভিনেতা।সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন, অভিনয় শেষে বাকি জীবন ট্যাক্সি চালাবেন তিনি। যেখানে জনপ্রিয় অভিনেতারা শেষ জীবনেও এই পেশার সঙ্গে জড়িত থাকেন, সেখানে ফাহাদের ইচ্ছা তিনি ভিনদেশে গিয়ে গাড়ি চালাবেন।অভিনেতা জানিয়েছেন,  অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না।বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।ফাহাদ ফাসিল বলেছেন, আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার।তিনি তাঁর স্ত্রীকে তাঁর এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর স্ত্রীর খুব ভালো লেগেছে। ফাহাদ আরো বলেছেন, তাঁরা কিছুদিন আগে বার্সেলোনায় গিয়েছিলেন। তো হ্যা, ইচ্ছেটা এখনও আছে।এটা তখনই হবে যখন দর্শক , তাঁকে নিয়ে আর আগ্রহ দেখাবে না।

রসিকতা করেই বলছেন, কিন্তু কাউকে একটা জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মধ্যে এক ধরনের শান্তি আছে। অন্য কারও গন্তব্য চোখের সামনে দেখার সৌন্দর্য, সেটা ফাহাদ ফাসিল-র খুব ভাল লাগে।