
ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা লুকানোর জায়গা নেই।পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে প্রাক্তন এসআই গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সম্প্রতি পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাকদা থেকে ধীরেন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর,ইতালিতে থাকাকালীন বাংলাদেশে যোগাযোগ ধীরেন ঘোষের। ইতালিতে রেস্তোরাঁয় চাকরি করত ধৃত ধীরেন ঘোষ। ইতালির রেস্তোরাঁয় কয়েকজন বাংলাদেশির সঙ্গে ধীরেন ঘোষের পরিচয় হ্প্য়ে। ইতালি থেকে কেউ বাংলাদেশ যেতে চাইলে সাহায্য় করত ধীরেন ঘোষ। ভিসারও ব্যবস্থা করে দিত ধৃত ধীরেন ঘোষ।এই প্রসঙ্গে রবিবার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।তিনি বলেছে, রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশে মদত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কর্ণপাত করেননি। চাপে পড়ে পুলিশ এখন প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছে।
মুখ্যমন্ত্রীর গোয়েন্দা সংস্থাগুলি হঠাৎ জেগে উঠেছে। অনুপ্রবেশের মাধ্যমে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখার মরিয়া প্রচেষ্টা চালানো হয়েছে।







