জেলায় জেলায় ‘ভূত’ বেরচ্ছে ভোটার লিস্টে

0
115
ছবি সৌজন্যে : নিজস্ব

কোথাও ভুতুড়ে ভোটার, কোথাও আবার দুটো এপিকে একই নম্বর। এবার কার্যত আরামবাগের পুনরাবৃত্তি সাগরে। দক্ষিণ ২৪ পরগনার সাগরে মৃত মানুষের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার অভিযোগ উঠেছে।

গঙ্গাসাগরের রামকরকে গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় ৩০ থেকে ৩৫ জন ভোটার রয়েছেন যাঁদের অধিকাংশই মৃত বা ভিনরাজ্যের ভোটার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভুতুড়ে ভোটারদের নিয়ে ব্লক ও জেলা প্রশাসনে নালিশ জানানো হয়েছে। তাঁদের দাবি এনিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েও কাজ হয়নি। এদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকেই মৃত দেখিয়ে বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছে হরিহরপাড়ার হুমাইপুরের বাসিন্দা রফিকুল শেখ হায়দরাবাদে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। মাত্র ৩ মাস আগে তিনি হায়দরাবাদে গিয়েছেন।

এরইমধ্যে তার নাম মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এরইমধ্যে মালদায় হবিবপুরে কেন্দুয়া গ্রামে আবার ভোটার তালিকায় জ্বলজ্বল করছে মৃতদের নাম তালিকায়। কেন্ন্যা গ্রামে মৃত ৫ জনের নামই ভোটার তালিকায় রয়েছে।