
খাস কলকাতার সল্টলেকে ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র-র চালানোর অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে সল্টলেকের সেক্টর ফাইভের কাছে একটি আন্তর্জাতিক কল সেন্টারে অভিযান চালিয়েছিল বিধাননগর পুলিশের গোয়েন্দা দল। সেখান থেকেই নগদ প্রায় ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাডা়ও, কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পীযূষের বাড়ি থেকে নগদ আরও পাঁচ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সঙ্গে কয়েকটি ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে কল সেন্টারের মালিক-সহ তিন সন্দেহভাজন যুবককে।








