ভুয়ো সার্টিফিকেট, এসসি বৈঠকে সরব মুখ্যমন্ত্রী

0
238
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সাধারণ মানুষ যাতে সময় মতো এসসি শংসাপত্র পেয়ে যান, সে বিষয়টা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সোমবার নবান্নে এসসি কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন ভুয়ো শংসাপত্র নিয়ে। জানিয়েছেন, এই বিষয়ে বেশ কিছু অভিযোগ তাঁর কানে আসছে। সেগুলি যাচাই করার সময় যাতে যোগ্যরা বাদ না পড়ে সেটাও নিশ্চিত করতে হবে বলে বৈঠকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরকারে মুখ্যসচিব মনোজ পন্থকে-এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন বলেও নবান্ন সূত্রে খবর। বস্তুত, রাজ্যে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ঘটনা নিয়ে চাঞ্চল্য আজকের নয়। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তদন্তে প্রকাশ পেয়েছে, গত দেড় বছরে ১ হাজার ৪০০ ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে।
অভিযোগ, এই শংসাপত্রগুলি জাল করে বহু মানুষ সংরক্ষণের সুবিধা নিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি।