গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology অনলাইনে ভুয়ো কনটেন্টে বিভ্রান্ত টিনএজাররা

    অনলাইনে ভুয়ো কনটেন্টে বিভ্রান্ত টিনএজাররা

    0
    675
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    অনলাইনে ভুয়ো কনটেন্ট দেখে আমেরিকান টিনএজাররা ক্রমশ বিভ্রান্ত হচ্ছে বলে উঠে এসেছে সাম্প্রতিক  গবেষণায়।নতুন গবেষণা বলছে, বর্তমানে ভুয়ো কনটেন্ট তৈরির বিষয়টিকে অনেক সহজ করে তুলেছে এআই।অনেক আমেরিকান টিনএজার বলেছেন, ইন্টারনেটে এআইয়ের মাধ্যমে তৈরি ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্টের কারণে বিভ্রান্ত হচ্ছেন তারা।

    অলাভজনক অ্যাডভোকেসি গ্রুপ কমন সেন্স মিডিয়া’র প্রকাশিত এ গবেষণায়,১৩ থেকে ১৮ বছর বয়সী এক হাজার টিনএজারকে বিভিন্ন জেনারেটিভ এআই টুলের মাধ্যমে তৈরি মিডিয়া সম্পর্কে তাদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করে গবেষণা দলটি।অংশগ্রহণকারীদের মধ্যে অনলাইনে ভুয়ো কনটেন্টের মাধ্যমে প্রতারিত হওয়ার কথা জানিয়েছে প্রায় ৩৫ শতাংশ টিনএজার।তবে ৪১ শতাংশেরও বেশি বলেছেন,তারা এমন কনটেন্টের মুখে পড়েছেন যা আসল হলেও বিভ্রান্তিকর। ২২ শতাংশ বলেছেন, তারা এমন তথ্য শেয়ার করেছেন যা শেষ পর্যন্ত ভুয়ো বলে প্রমাণ মিলেছে।২০২৪ সালের সেপ্টেম্বরে করা কমন সেন্স মিডিয়া’র এ গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন টিনএজারের মধ্যে কম করে হলেও জেনারেটিভ এআই ব্যবহার করে দেখেছেন সাতজন।যেসব টিনএজার অনলাইনে ভুয়ো কনটেন্টের মুখে পড়েছেন তারা বলেছেন,অনলাইনে তাদের তথ্য যাচাইকে আরও বাড়িয়ে তুলবে এআই।

    গবেষণায় অংশ নেওয়া টিনএজারদের কাছে গুগল, অ্যাপল, মেটা, টিকটক ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানি সম্পর্কে তাদের মতামত সম্পর্কেও প্রশ্ন ছিল. গবেষণা বলছে, এআই ব্যবহারের বিষয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে বড় ধরনের প্রযুক্তি কোম্পানি যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তার ওপর আস্থা রাখেন না প্রায় অর্ধেক মার্কিন টিনএজার।