গুজরাটে ভুয়ো ডাক্তারদের হাসপাতাল বন্ধ প্রশাসনের 

0
233
Administration closes hospitals of fake doctors in Gujarat
Administration closes hospitals of fake doctors in Gujarat
এ যেন আরেক মুন্নাভাই এমবিবিএস। ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল হাসপাতালের। তবে  ডাক্তারেরা আবার নকল। কিন্তু তা স্থায়ী হল না।
খবর পেয়ে একদিন পরেই সুরাটের ওই হাসপাতালের ঝাঁপ বন্ধ করিয়ে দিয়েছে গুজরাট সরকার। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, রবিবার সুরাটের পান্ডেসরা এলাকায় বড় অনুষ্ঠান করে জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটালটি উদ্বোধন হয়েছিল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নাম দেওয়া হয় শীর্ষ প্রশাসনিক আধিকারিক ও পুলিশের আধিকারিকদের। অথচ অভিযোগ, এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগই করা হয়নি। হাসপাতালটির পাঁচ জন সহ-প্রতিষ্ঠাতার মধ্যে অন্তত দু’জনের স্নাতক স্তরের শংসাপত্র ভুয়ো। বাকি তিন জনের শংসাপত্র নিয়েও সন্দেহ রয়েছে। পুলিশের দাবি, ওই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম আমন্ত্রিত ডাক্তার বিআর শুক্লার বিরুদ্ধে গুজরাট মেডিক্যাল প্র্যাকটিশনার্‌স অ্যাক্টের অধীনে একটি মামলাও রয়েছে। তাঁর আয়ুর্বেদ শিক্ষার শংসাপত্র নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। এরপরেই পদক্ষেপ করেছে প্রশাসন। উদ্বোধনের এক দিনের মধ্যেই হাসপাতাল বন্ধ করিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ আধিকারিক বিজয় সিং জানিয়েছেন, হাসপাতালের পাঁচ সহ-প্রতিষ্ঠাতার প্রত্যেকের নামে একাধিক অভিযোগ রয়েছে। তাদের শংসাপত্রও জাল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ছবি  সৌজন্যে : এক্স