উত্তরপ্রদেশের লখনউতে ধৃত ভুয়ো আমলা

0
145
ছবি সৌজন্যে : এক্স
আইএএস পরিচয়ে সরকারি অনুষ্ঠানে হাজির লাল-নীল বাতি লাগানো গাড়িতে চড়ে। এমনই এক ভুয়ো আইএএস অফিসারকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ।
বৃহস্পতিবার সকালে লখনউয়ের কার্গিল শহিদ পার্কের সামনে ওয়াজিরগঞ্জ থানার পুলিশ নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় কালো রঙের একটি বিলাসবহুল গাড়ি ওই পথ দিয়ে যাচ্ছিল। সঙ্গে আরও কয়েকটি দামি গাড়ির কনভয়। প্রতিটিতেই লাল-নীল বাতি লাগানো। কনভয়ের প্রথমে থাকা কালো গাড়িটি দাঁড় করান কর্তব্যরত পুলিশ কর্মীরা। গাড়িতে ধোপদুরস্ত পোশাকে বসে ছিলেন এক যুবক। গাড়িটি আটকাতেই ঝাঁজিয়ে ওঠেন ওই যুবক। কেন তাঁর গাড়ি আটকানো হল, এই প্রশ্নও তোলেন। শুধু তা-ই নয়, নিজেকে একজন আমলা হিসাবে পরিচয় দিয়ে পুলিশকে হুমকি দেওয়া শুরু করেন। কিন্তু ওয়াজিরগঞ্জ থানার কর্তব্যরত আধিকারিকদের সন্দেহ হয়। তখন তাঁরা যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাতে পুলিশ জানতে পারে, যুবকের নাম সৌরভ ত্রিপাঠী। নয়ডার গৌতমবুদ্ধ নগরে থাকেন।
জিজ্ঞাসাবাদের সময়েও নিজেকে আইএএস বলে দাবি করতে থাকেন সৌরভ। কিন্তু তাঁর সেই দাবি যে মিথ্যা, তা ধরে ফেলেন পুলিশ আধিকারিকেরা।