
এবার সব জেলার ভুয়ো জব কার্ডের তথ্য চেয়ে পাঠিয়েছে নবান্ন। প্রায় তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। রাজ্যের তরফে ২০২২ থেকে একাধিকবার রাজ্যের তরফে আবেদন করা হলেও কোনও অর্থই মঞ্জুর করেনি কেন্দ্র।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করতে সময় চেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তাঁর সঙ্গে আলোচনার আগে তথ্যপ্রমাণ প্রস্তুত রাখতে রাজ্যের সব জেলা প্রশাসনের কাছে ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য চেয়েছে নবান্ন। কোন জেলায় কত ভুয়ো জব কার্ড রয়েছে তা খতিয়ে দেখতে চাইছে রাজ্য প্রশাসন। এর আগে ২৫ জানুযারি কেন্দ্রীয় সরকার চিঠি পাঠিয়ে রাজ্যের ১০০ দিনের কাজের জব কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশিকা পুনরায় মনে করিয়ে দিয়েছিল।
১০ পাতার ওই চিঠিতে ভুয়ো জব কার্ড বাতিলের স্ট্যান্ডার্ড অপারেটিং এসিডিওর স্পষ্ট করে দেওয়া হয়েছে। তারপরেই তৎপর হয়েছে নবান্ন।






