‘ভুয়ো খবর’, এলপিজি বুকিংয়ে নয়া নিয়ম হয়নি

0
68
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
রান্নার গ্যাসের বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন হয়েছে, এমন খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। তবে সেই জল্পনায় স্পষ্ট ইতি টেনেছে কেন্দ্র।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বুধবার জানিয়েছে, এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমায় কোনও পরিবর্তন আনা হয়নি। সব আগের নিয়মই বহাল রয়েছে। আগে যে নিয়ম ছিল, অর্থাৎ, শহরাঞ্চলে দুটি বুকিংয়ের মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক, আর গ্রামাঞ্চলে সেই ব্যবধান ৪৫ দিন। এই নিয়মই রয়েছে। সেটাই আরও একবার স্পষ্ট করে দিল কেন্দ্র। একটি সরকারি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, তাদের নজরে এসেছে, কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করা হচ্ছে, বিভিন্ন ধরনের গ্যাস সংযোগের ক্ষেত্রে রিফিল বুকিংয়ের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-র গ্রাহক এবং সাধারণ গ্রাহক, উভয় ক্ষেত্রেই আলাদা আলাদা সময়সীমার কথা বলা হচ্ছিল।