ভুয়ো এনআইএ কার্ড, লালকেল্লার বাইরে গাড়ি, ধৃত ১

0
79
ছবি সৌজন্যে : সংগৃহীত
রাজধানীতে আবারও সন্ত্রাস আতঙ্ক। বৃহস্পতিবার সকালে আবার লালকেল্লার সামনেই ভুয়ো এনআইএ আইকার্ড, জম্মু কাশ্মীর নম্বর প্লেটের গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে দাঁড়িয়েছিলেন পুলওয়ামার এক ব্যক্তি।
ইতিমধ্যেই সন্দেহ ভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দফায় দফায় এই ব্যক্তিকে জেরা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল, আইবি এবং এনআইএ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের দাবি, ব্যক্তির নাম মুদাসির আহমেদ মীর। আপাতত তাঁর সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ পাওয়া যায়নি। তবে আর্থিক তছরুপের অভিযোগ আছে ধৃত ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, মীরের সঙ্গে গাড়িতে কাশ্মীরের বাসিন্দা এক নাবালকও ছিল। তাঁর পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।