
বাদশা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের অনেক অর্থ সম্পত্তির মধ্যে রয়েছে বেশ কিছু ব্যবসাও। যার মধ্যে রেস্টুরেন্ট ব্যবসাও অন্যতম।
শাহরুখ খানের স্ত্রী গৌরী খান গত বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুম্বাইবাসীকে দারুণ এক রেস্তোরাঁ উপহার দিয়েছিলেন। বলিউড বাদশার স্ত্রী অনেক পছন্দ করে এর নাম দিয়েছেন,তরী।এর ভেতরে প্রবেশ করলে ভেতরের সাজসজ্জা দেখে যে কেউ মুগ্ধ হবেন। রেস্তোরাঁর প্রশংসায় পঞ্চমুখ থাকতে দেখা যায় ফুডিদের। তবে এবার গৌরীর রেস্তোরাঁ নিয়েই উঠেছে ভেজালের অভিযোগ।বস্তুতঃ,তরী’র খাবারের গুণগত মান নিয়ে তুমুল বিতর্ক উঠেছে।গৌরীর তরী’তে নকল পনির পরিবেশন করার অভিযোগ তুলেছেন মুম্বাইয়ের জনপ্রিয় ফুড ব্লগার সার্থক সচদেব।ফুড ব্লগার সার্থক সচদেবের দাবি, তরী’তে নকল পনির পরিবেশন করা হয়।এরপর থেকেই সমালোচনার মুখে পড়েছে গৌরী ও তার তরী।এমনিতে, ফুড ব্লগার সার্থক সচদেব বরাবরই মুম্বাইয়ের জনপ্রিয় তারকা রেস্তোরাঁগুলো প্রবেশ করেন। তাদের খাবারের মান নিয়ে রিভিউ দেন।এর আগে বিরাট কোহলি, ববি দেওল, শিল্পা শেঠি প্রত্যেকের রেস্তোরাঁতে গিয়েই পনিরের গুণগত মানের ইতিবাচক রিভিউ দিয়েছিলেন।তবে গৌরীর রেস্তোরাঁয় পরিবেশিত পনিরের পরীক্ষা-নীরিক্ষা করে তিনি বিস্মিত হয়েছেন।সার্থক সচদেব যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, তরী’তে পরিবেশিত পনিরের উপর আয়োডিন ফেলে পরীক্ষা করতেই তিনি দেখেন সাদা পনির পুরো কালো হয়ে গেছে।এই পরীক্ষা সাধারণত স্টার্চের উপস্থিতি শনাক্ত করতেই ব্যবহৃত হয়।
আয়োডিনের সংস্পর্শে এলে পনির কালো কিংবা নীল হয়ে যায়। গৌরীর তরী রেস্তোরাঁয় দেওয়া পনিরেরও সেই অবস্থা হয়েছিল।









