গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata বাংলাদেশি পাসপোর্ট তৈরিতে ডব্লউবি বোর্ডের সার্টিফিকেট, কড়া সিপি

    বাংলাদেশি পাসপোর্ট তৈরিতে ডব্লউবি বোর্ডের সার্টিফিকেট, কড়া সিপি

    0
    133
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বাংলাদেশিদের পাসপোর্ট তৈরিতে ব্যবহার হত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল সার্টিফিকেট। চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে আসতেই আরও কড়া হচ্ছে পুলিশ।
    সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন সিপি মনোজ বর্মা। পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে পুলিশ জানতে পেরেয়েছে সবথেকে বেশি ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদমগাছিতে। বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট, ভোটার কার্ড। বারাসত পুরসভা, বনগাঁ এবং কল্যাণীর ঠিকানোতেও বেশকিছু নথি উদ্ধার হয়েছে। এরইমধ্যে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে শুক্রবার কোর্টের ভর্ৎসনার মুখে গড়েছে পুলিশ। এরপরেই পাসপোর্ট ভেরিফিকেশনে নতুন নির্দেশিকার কথা জানিয়েছেন সিপি। তিনি বলেছেন পাসপোর্ট দেওয়ার আগে সব থানার ওসিকে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে। ভেরিফিকেশনের সময় নির্দিষ্ট ব্যক্তির অপরাধের তথ্য জন্ম তারিখের সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। একইসঙ্গে ভেরিফিকেশনের সময় পুলিশ কি ভূমিকা পালন করেছে তা নথিবদ্ধ করতে হবে। পাসপোর্ট আবেদনকারীর ঠিকানা যাচাই করবেন এসিপি, ডিসিপিরা।
    পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটাই তাদের আন্ডারে হবে। পাশাপশি যাচাইয়ের তথ্য পোর্টালে নথিভুক্ত করতে হবে। তিনি আরও জানিয়েছেন কলকাতায় সন্দেহভাজন বহিরাগতদের ট্র্যাক করা হচ্ছে। তাঁর কথায় পুলিশের নজর রয়েছে বলেই গ্রেফতার হচ্ছে।