গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia ৪০০-৫০০ টাকায় ফেক প্রশ্ন, চাঞ্চল্য নদিয়ার চাকদায় 

    ৪০০-৫০০ টাকায় ফেক প্রশ্ন, চাঞ্চল্য নদিয়ার চাকদায় 

    0
    2382
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ৪০০ থেকে ৫০০ টাকা দিলেই মিলছে পরীক্ষার উত্তরপত্র, তাও আবার ফেক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার চাকদার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে। সূত্রের খবর, চাকদার ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা।
    আর সেই ইংরেজি পরিক্ষারই উত্তর টুকলির মাধম্যে ৪০০ থেকে ৫০০ টাকা মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে কিছু অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। অভিযোগ, পরীক্ষার আগে উত্তরপত্র-র দাম নির্ধারণ হচ্ছে ও পরীক্ষার কিছু সময় আগে চাকদা থানার পালপাড়া রেল স্টেশন থেকে ফিল্মি কায়দায় বন্টন হচ্ছে সেই উত্তরের টুকলি। অভিযোগ, গোটা বিষয়টি প্রকাশ্যে হলেও এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন।
    পালপাড়া রেল স্টেশনে এই টুকলি বিক্রির ঘটনার এমনই কিছু ছবি ধরা পড়তেই এলাকা ছেড়েছে টুকলি বিক্রেতারা। যে সমস্ত প্রশ্নপত্রগুলো বিক্রি করে মোটা টাকা নিয়ে পালানোয় হতাশ প্রকাশ করেছে এই পরীক্ষার্থীরা। অধিকাংশই প্রশ্নের উত্তর মেলেনি বলেই আক্ষেপ তাদের।