গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata মৃত প্রসূতির বাড়িতে শুভেন্দু, ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর

    মৃত প্রসূতির বাড়িতে শুভেন্দু, ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর

    0
    134
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মেদিনীপুরে স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    এরপরই মামনি রুইদাসের বাড়ি থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, বিষ স্যালাইনে মৃত্যুর গোটা দায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁকেই নিতে হবে। শুভেন্দু জানান, ১৩ ডিসেম্বর কর্নাটক সরকার রাজ্য সরকারকে বলেছিল এই ওষুধ দেওয়া বন্ধ করতে। তারপরও স্বাস্থ্য-র স্পেশ্যাল সেক্রেটারি বলেছেন, ১০ ডিসেম্বর এটা জানতে পেরেছেন। এটা সরকারের দ্বারা পরিকল্পিত খুন। গরিব মানুষ কোথায় যাবে চিকিৎসা করাতে। মুখ্যমন্ত্রীর বাড়ির লোক সিঙ্গাপুর, নিউ ইয়র্কে গিয়ে চিকিৎসা করায়। আর গরিবরা যখন সরকারি হাসপাতালে যাবে, তখন বিষ স্যালাইন দেওয়া হবে। প্রসূতির স্বামীকে শুভেন্দু এও স্পষ্ট করে জানিয়ে দেন, রাজ্য সরকার ক্ষতিপূরণ দিতে চাইলে তিনি যেন ৫০ লক্ষ টাকার এক পয়সাও কম না নেন। এর জন্য যতদূর যেতে হয় বিরোধী দলনেতা হিসেবে তিনিই পাশে থাকবেন। অন্যদিকে, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
    এরপরই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মৃতার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। পরিবারের এক সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরিও।