গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata গড়ফায় গ্রেফতার জাল এসপি

    গড়ফায় গ্রেফতার জাল এসপি

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পুলিশ সুপার পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গড়ফা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত সুস্মিত সেন নিজেকে এসপি রণজয় চট্টোপাধ্যায় বলে পরিচয় দিতেন। চড়তেন নীলবাতি লাগানো গাড়িতে।

    পুলিশের স্টিকার সাঁটা বাইকেও ঘুরে বেড়াতেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে রাজ্য পুলিশের হোমগার্ডের চাকরি যাওয়ার পর নাম ভাঁড়িয়ে পুলিশ সুপার সেজে প্রতারণা করতেন। পুলিশ সুপারের ইউনিফর্মও ব্যবহার করতেন। এই যুবকের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার আমডাঙায় অভিযোগ দায়ের হয়। এরপরেই গড়ফার একটি বাড়ি থেকে অভিযুক্ত সুস্মিত সেনকে গ্রেফতার করে আমডাঙা এবং গড়ফণ খানার পুলিশ।

    তাঁর বাড়ি থেকে ৫ লাখ টাকা, জাল নথি উদ্ধার করেছে পুলিশ। মেডিক্যাল পরীক্ষা করাতে পিয়ে বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ায় হোমগার্ডের চাকরি চলে গিয়েছিল সুস্মিতের।