বেঁচে থেকেও মারা গিয়েছেন, ‘ভূত’ বেরচ্ছে ভোটার লিস্টে

0
107
ছবি সৌজন্যে : নিজস্ব
কেউ বেঁচে থেকেও মারা গিয়েছেন। কেউ আবার মারা গিয়েও জীবিত। ভূতুড়ে ভোটার খুঁজতে গিয়ে কার্যত ভূত বেরিয়েছে আরামবাগে। সেখানে প্রায় ১৩ জনকে মৃত বলে দেখানো হয়েছে তালিকায়।
অথচ তারা দিব্যি বেঁচে রয়েছেন। লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন। আরামবাগের আড়ান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়ের প্রতাপনগরে ২০২৫-এ ভোটার তালিকায় ১৩ জন জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ। আবার তালিকায় এমন ৮ জন রয়েছেন তাঁদের এলাকার কেউই চেনন না। হুগলির আরামবাগের আড়ান্ডির প্রতাপনগরে ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কার্যত একই অভিযোগ খড়দহের বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে।
অন্যদিকে বিহারের ভোটের নাম মালদার ইংরেজবাজারের ভোটার লিস্টে। স্থানীয় কাউন্সিলর নিয়ে ভোটার লিস্ট চেক করার সময় বিষয়টি নজরে আসে।