
বারুইপুরের ভোটার তালিকায় শিলিগুড়ি, মালদহের ভোটার। বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায় মুর্শিদাবাদের ভোটার। একই ফোন নম্বরের সঙ্গে যুক্ত ৪-৫ জন ভোটারের নাম।
পঞ্চায়েতের স্কুটিনিতে ভূতুরে ভোটারের কার্যত পর্দাফাঁস হয়েছে। গত লোকসভা ভোটে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটারের সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজার। চলতি বছরের তালিকায় আচমকাই ভোটারের সঙ্গে বেড়ে হয়েছে প্রায় সাড়ে ২২ হাজার। পঞ্চায়েতের ২২টি সংসদের মধ্যে কোনও বুথে বেড়ে হয়েছে ২০০ ভোটার। আবার কোনও বুথে বেড়েছে ৩০০ ভোটার। এদের কারও বয়স ৬৬, কারও আবার ৬০ বছর।
এর আগে বিধানসভায় দিল্লি, মহারাষ্ট্রের ভতুরে ভোটার নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গেও অন্যরাজ্যের ভোটারদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে। বাবুরা বাংলায় বসে রয়েছেন।








