ফালাকাটায় ৩দিন পর ফরেন্সিক টিম, নমুনা সংগ্রহও  

0
10092

ফালাকাটায় শিশুকন্যাকে অত্যাচার-খুনের ৩ দিন পর ঘটনাস্থলে ফরেন্সিক দল। তিন জনের ফরেন্সিক দল সোমবার দুপুরে ফালাকাটার খগেনহাট এলাকায় এসে অভিযুক্তের বাড়িতে পৌঁছে তারা নমুনা সংগ্রহ করেছে।

এই ভয়ঙ্কর ঘটনায় অভিযোগের আঙুল ওঠে মনা রায় ও মনোরঞ্জন রায় ওরফে ভক্ত নামে দুই স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। এর পর মনাকে গাছে বেঁধে শুরু হয় গণপ্রহার, তাতে মৃত্যু হয় তার। অপর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিচারের দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। বিডিওকে ঘিরে ওঠে স্লোগান। নাবালিকার ময়নাতদন্ত হয় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে।এরই মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড গঠন করা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।

কোচবিহার এমজেএন মেডিক্যাল সূত্রে খবর, একমাত্র ফরেন্সিক বিশেষজ্ঞ ছুটিতে থাকায় বাধ্য হয়ে ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই ময়নাতদন্তে ৩ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে একথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ছবি  সৌজন্যে : নিজস্ব