‘মিথ্যে’ মামলা, শুভেন্দুর নিশানায় সিপি মনোজ বর্মা

0
101
ছবি সৌজন্যে : নিজস্ব
নবান্ন অভিযান-এ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।এই ঘটনায় এবার সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মিথ্যে মামলার অভিযোগ তোলার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, ৯ অগাস্ট আর জি করের নির্যাতিতার পরিবারের ডাকে অরাজনৈতিক নবান্ন অভিযান হয়েছিল। যেখানে সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির বিধায়ক, সাংসদ, যুবনেতা, মহিলা মোর্চার উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল। শুভেন্দুর অভিযোগ, সাঁতরাগাছি পয়েন্টে কোনও বিশৃঙ্খলতার ঘটনা হয়নি, পুলিশ মিথ্যে মামলা দিয়েছে। হাওড়া ময়দানে অল্প বিস্তর হয়েছিল, পুলিশ জলকামান ব্যবহার করেছে। রানিগঞ্জ থেকে দু’জনকে তুলে আনা হয়েছে, তাঁরা জামিনও পেয়েছেন। নবান্ন অভিযানের দিন দুয়েক পরই পুলিশের পরিবারের সদস্যরা সাংবাদিক বৈঠক করেন। অভিযোগ ছিল, নবান্ন অভিযানে মার খেতে হয়েছে পুলিশকে, অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আর এই ইস্যুতে মূলত বিরোধী রাজনৈতিক দল এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন তাঁরা। এনিয়ে কথা বলতে গিয়ে সিপি মনোজ কলকাতার সিপি মনোজ বর্মাকে নিশানায় আনেন তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, অভয়ার মায়ের উপর অত্যাচার করিয়েছেন সিপি।পুলিশি পরিবারের সাংবাদিক বৈঠক নিয়ে কিছু ছবি, ভিডিও তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সাংবাদিক বৈঠকের আগে মহিলাদের সব শিখিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করা হবে বলে ৮টা নতুন পোস্ট তৈরি করা হয়েছে।
দেড় বছরে তিনবার প্রোমোশন করিয়ে কয়েকদিন আগেই ডিসি করা হয়েছে। তিনি জানিয়েছেন, বেআইনিভাবে এই কাজ করা হয়েছে। শীঘ্রই এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে এনিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু।