
এখন মনে হচ্ছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী। যোগ্য- অযোগ্যদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু-র বক্তব্য সামনে আসতেই এমনটা বলেছেন আন্দোলনকারীরা।
তাঁদের বক্তব্য মুখ্যমন্ত্রীর আশ্বাসেও অবস্থান থেকে সরতে নারাজ এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারারা। তাঁদের বক্তব্য আর মুখে কথায় বিশ্বাস নয়। এবার মুখ্যমন্ত্রীকে লিখিত দিতে হবে। মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অযোগ্য নিয়ে চাকরিপ্রার্থীদের না ভাবতে বলেছেন, উল্টে ক্লাসে ফিরতে আবেদন করেছেন। অন্যদিকে ব্রাত্য বসু স্পষ্ট করেছেন কোনও তালিকাই প্রকাশ করা হবে না। কারণ সুপ্রিম কোর্ট এমন কোনও নির্দেশই দেয়নি। এমন বক্তব্যের পরে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। তারা বলছেন রাজ্য সরকারের দুর্নীতির জন্যই তো তাঁরা রাস্তায় বসে আছেন।
যতক্ষণ না যোগ্য অযোগ্যদের তালিকা দেবে ততক্ষণ অবস্থান চলবে। তা না হলে পর্ষদ, এসএসসি কাউকেই ছাড়া হবে না।
