গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অভিষেকের পাশে মমতার ‘সর্বাধিনায়িকা’ পোস্টার 

    অভিষেকের পাশে মমতার ‘সর্বাধিনায়িকা’ পোস্টার 

    0
    88
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিতর্কের পরেই অভিষেকের অধিনায়ক পোস্টারে যোগ হয়েছে সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার।তৃণমূলের সমর্থক গোষ্ঠী ফ্যাম-এর পক্ষ থেকে অধিনায়ক অভিষেক হলুদ পতাকায় ছেয়ে ফেলা হয়েছিল দক্ষিণ কলকাতা।
    এ বার রাতারাতি সেই পতাকার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিং ঝুলিয়েছে ফ্যাম। সেখানে লেখা রয়েছে সর্বাধিনায়িকা জয় হে। ওই হলুদ পতাকার পাশে তণমূলের দলীয় পতাকাও লাগানো হয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায়। ফ্যাম-এর অন্যতম সংগঠক সৌরভ দাস বলেছেন, তৃণমূল তো বটেই, সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলগুলির মধ্যে সবচেয়ে বড় সমর্থক কমিউনিটি।
    সূত্রের খবর, ২৩ মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্য়াল মিডিয়া সৈনিকরা। তারই জেরে এই পোস্টার।