ইজরায়েলি  হামলায়  মৃত পরিবার, জীবিত ৩ মাসের শিশু

0
161
Israeli hamla a mrityo poribar jibito 3 maser shishu
Israeli hamla a mrityo poribar jibito 3 maser shishu

ইজরায়েলি  হামলায়  পরিবারের সকলের মৃত্যু হলেও,বরাত জোরে বেঁচে গিয়েছে  তিনমাসের একটি শিশুকন্যা। গাজার বিভিন্ন জাযগায়  ইজরায়েলি  সেনার হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে শোনা গিয়েছে একরত্তি শিশুর কান্নার রোল।

 

চারিদিকে ছড়িয়ে  ছিটিয়ে ছিল একেরপর এক লাশ। ধ্বংসস্তূপের মধ্যে থেকে কালো কাপড়ে জড়ানো তিন মাসের শিশুকন্যার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল উদ্ধারকারী দল।  গাজার কয়েকটি জাযগায়  ইজরায়েলি সেনার বিমান হামলায় গোলাগুলি হয়। এই হামলার ঘটনায়  মৃত্যু  হয়েছে বেশ কযেজনের। গাজার দক্ষিণে খান ইউনিসের হামলায় এক পরিবারের ১০ জন প্রাণ হারিয়েছেন। তবে হামলার পরে বেঁচে যায় সেই পরিবারের সবচেয়ে ছোটো সদস্য রিম । খান ইউনিসের বাসিন্দা ইব্রাহিম বরবাখ ওই শিশু কন্যার প্রতিবেশি হামলার সময়ে কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে  গিয়েছিলেন। তবে পরে ফিরে এসে তিনি ধ্বংসস্তূপের নিচে রিমকে দেখতে পেয়েছিলেন।