যৌন হেনস্থার প্রতিবাদ, হামলার মুখে পরিবার

0
23
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
যৌন হেনস্থার প্রতিবাদ করে হামলার মুখে পড়তে হয়েছে মহারাষ্ট্রের নাসিকের এক পরিবারকে। ১৫ কিলোমিটার ধাওয়া করে তাদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শুধু গাড়ি ভাঙচুরই নয়, পরিবারের সদস্যদের রড, লাঠি দিয়ে মারধরও করা হয় বলেও অভিযোগ।
তার পর হামলাকারী যুবকেরা ঘটনাস্থল ছেড়ে পালান। রবিবার ঘটনাটি ঘটেছে নাসিকের ইগতপুরীতে। পুলিশ সূত্রে খবর, রবিবার ভগবত পরিবার নাসিকের ভাবলি বাঁধ এবং জলপ্রপাত দেখতে গিয়েছিল।
সেই সময় সেখানে কয়েক জন যুবক পরিবারের এক মহিলা সদস্যকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ। যৌন হেনস্থার চেষ্টা করা হয়েছিল বলে দাবি। তাঁদের এক সদস্যকে হেনস্থা হতে দেখে প্রতিবাদ করেন ভগবত পরিবারের অন্য সদস্যেরা। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। বিষয়টি সেখানে থামলেও অভিযুক্ত যুবকেরা ভগবত পরিবারকে শাসান বলে অভিযোগ।