
ইংরেজবাজারে তৃণমূল নেতার দাদাগিরিতে ঘরছাড়া পুরো পরিবার। অভিযোগ মালদার ইংরেজবাজারের বাগবাড়ি এলাকার বাসিন্দা উপেন মণ্ডল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভয়ে সপরিবারে বাড়ি ছেড়ে এখন ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন।
তাঁর অভিযোগ তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত সরকার ও তার তলবল তাঁদের বাড়ি থেকে তাড়িয়ে তালা মেরে দিয়েছে। ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়ে কোন কাজ না হওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন উপেন মণ্ডল। এদিকে উপেন মণ্ডলের স্ত্রী জানিয়েছেন ৪০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন তাঁরা। দুবছর আগে তাঁর ছোট মেয়ে বাড়ি অমতে পালিয়ে বিয়ে করে। বিষয়টি প্রতিবেশীরাও মেনে নিতে পারেনি। বিষয়টিকে ইস্যু করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার এবং প্রতিবেশীদের সঙ্গে মিলে তাঁদের বাড়ি ছাড়া করেছে বলে অভিযোগ। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত সরকারের দাবি উপেনের বাড়িতে অসামাজিক কাজ হত বলে প্রতিবেশীরাই তাঁকে অভিযোগ করেছিলেন।
এজন্য প্রতিবেশীরাই তাঁকে এলাকাছাড়া করেছে। এতে তাঁর কোনও হাত নেই। বিষয়টি নিয়ে বিজেপির বক্তব্য তৃণমূলের নেতারাই এখন পুলিশ প্রশাসনের কাজ করছে। সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই কালচার তৈরি করেছে তৃণমূল।









