গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata আরজি কর-কাণ্ডে নির্মল-সহ ৩ জনের গ্রেফতারির দাবি!

    আরজি কর-কাণ্ডে নির্মল-সহ ৩ জনের গ্রেফতারির দাবি!

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আরও তিন জনের গ্রেফতারির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারির আর্জি জানিয়েছে তারা।
    পাশাপাশি সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায় নামে দু’জনেরও গ্রেফতারির দাবি তুলেছে পরিবার। ওই তিন জনের গ্রেফতারি চেয়ে বুধবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। পরিবারের অভিযোগ, নির্যাতিতার দেহের দ্বিতীয় বার ময়নাতদন্তে বাধা দেওয়া হয়েছিল। নথি পরিবারের কাছে হস্তান্তর না-করে তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছিল বলে অভিযোগ। ওই অভিযোগগুলির প্রেক্ষিতে প্রাক্তন বিধায়ক-সহ ওই তিন জনের গ্রেফতারির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। বুধবার শিয়ালদহ আদালতে তারা আবেদন জানিয়েছেন, ওই তিন জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানির জন্য সিবিআইয়ের আইনজীবীও পৌঁছোছেন আদালতে। আদালতে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, তদন্তকারী কাকে গ্রেফতার করবে, তা কেউ নির্দেশ দিতে পারে না।
    পরিবারের আইনজীবী আরও জানান, ২০২৪ সালে দেওয়া চার্জশিটে বলা হয়েছিল অতিরিক্ত চার্জশিট দেওয়া হবে। কিন্তু এখনও দেওয়া হয়নি। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, আগামী ৫ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।