
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সিবিআইয়ের শীর্ষ আধিকারিক সম্পৎ মীনা ব্যাচমেট বলেই তদন্ত এগোচ্ছে না। বুধবার শিয়ালদহ আদালতে আর জি কর মামলার শুনানিতে এমনটাই দাবি করেছে অভয়ার পরিবারের আইনজীবী।
তিনি জানিয়েছেন বিনীত এবং সম্পৎ একই ব্যাচের আইপিএস। তাঁদের প্রশিক্ষণ একসঙ্গে হয়েছিল এবং তাঁদের মধ্যে যোগাযোগও রয়েছে। এই কারণেই কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েলের বিরুদ্ধে সিবিআই কোনও পদক্ষেপ করবে না। সঠিক তদন্তও হবে না। মঙ্গলবারই অভয়ার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা।
আর জি করকাণ্ডে ধর্ষণ খুনে সঞ্জয় রায়ই একমাত্র দোষী। এটা বোঝাতেই সিবিআই এসেছিল বলে বিস্ফোরক দাবি করেছিলেন অভয়ার বাবা-মা।
