
নাবালিকাকে খুনের ঘটনায় নিউটাউন থানায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। নাবালিকা খুনের ৪৮ ঘণ্টা পরেও কেন কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারল না পুলিশ তারই প্রতিবাদে বিক্ষোভ চলে।
নিউটাউনের মত স্মার্ট সিটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের না ধরতে পারলে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এদিকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ নাবালিকার বাড়ি থেকে বেরোনোর পর এলাকার সিসিটিভি ফুটেজে ওই নাবালিকাকে গৌরাঙ্গনগর থেকে জগৎপুরের দিকে যেতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে ধর্ষণ করে নাবালিকাকে খুন করা হয়েছে। জানা গিয়েছে নাবালিকার বাবা নেভিতে চাকরি করেন। দুই বোনের মধ্যে ঝামেলা হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।
তারপরেই এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলের ভিতর থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়।






