‘পরিবারবাদী’ দলগুলো মহিলাদের সংসদে চায় না : মোদী

0
56
ছবি সৌজন্যে : এক্স
পরিবারবাদী মানসিকতার দলগুলো সংসদ ও বিধানসভায় মহিলাদের ঢুকতে দিতে চায় না। বারাণসীতে এক অনুষ্ঠানে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, এই পরিবারবাদী দলগুলো দেশের মহিলাদের বিধানসভা ও সংসদে ঢুকতে দিতে চায় না। তারা জানে যে, তৃণমূল পর্যায়ে কর্মরত কন্যারা যদি শীর্ষপদে উঠে আসে, তাহলে তাদের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে। তাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে। সেই কারণেই পরিবারবাদী দলগুলো সংসদের প্রতিবাদের অগ্রভাগে রয়েছে। দেশের বোনেরা ও কন্যারা তাদের এই অসৎ উদ্দেশ্য চিনে ফেলেছে।