ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু, বিক্ষোভ পরিবারের  

0
170
ছবি সৌজন্যে : নিজস্ব

ভুল চিকিৎসায় প্রসূতির মৃতকে কেন্দ্র করে ধুন্ধমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মালদহের চাঁচলের একটি বেসরকারি নার্সিংহোমে। এরপরই তাঁর সদ্যোজাত যমজ দুই শিশুকে নিয়ে বিক্ষোভ দেখতে থাকেন মৃত্যের পরিবার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও র‍্যাফ।

পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ২৩-র দীপিকা দাস, বাড়ি চাঁচল থানার কলিগ্রাম দক্ষিণপাড়ায়। সেই নার্সিংহোমে সিজারের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা দেবী।শারীরিক অবস্থা অবনতি হলে কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রবিবার রাতে মৃত্যু হয়। পরিবারের দাবি,কলকাতার চিকিৎসক বলেছেন,চিকিৎসায় খামতি থাকায় এই পরিণতি। কলকাতা থেকে দেহ নিয়ে এসে নার্সিংহোমের বাইরে দেহ রেখে বিক্ষোভে ফেটে পড়েন।দুই সদ্যোজাতকে নিয়ে অনবরত বিক্ষোভ চলতে থাকে।

চিকিৎসক একটি ঘরে ভেতর থেকে গ্রিলে তালা লাগিয়ে ঢুকে বসে থাকেন। থাকায় ঢোকা সম্ভব হয়নি। পরে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।