গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment সালমান খানের এন্ট্রিতে মুগ্ধ ফ্যানরা

    সালমান খানের এন্ট্রিতে মুগ্ধ ফ্যানরা

    0
    2449
    ছবি সৌজন্যে : ইউটিউব

    ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা সিকান্দার। এর মধ্যে রিলিজ হয়েছে সিনেমার দ্বিতীয় গান, বোম বোম ভোলে। হোলি উৎসবের নেপথ্যে তৈরি হওয়া গানটি নির্মাতা হোলির ঠিক আগেই মুক্তি দিয়েছেন।

    সামির আনজানের কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন প্রীতম। এতে কণ্ঠ দিয়েছেন শান ও দেব নেগী। গানটি শুরু হয়েছে র‍্যাপ দিয়ে এবং তারপর রঙের মাঝে দেখা গিয়েছে সালমান খানের এন্ট্রি। হোলিতে প্রিয় সুপারস্টারকে বোম বোম ভোলে গানে নাচতে দেখা দর্শকদের জন্য এক বিশেষ আনন্দের ব্যাপার।গানের দৃশ্যে সালমান ও রাশমিকা মান্দানা জুটিকে অসাধারণ লেগেছে বলেই মন্তব্য নেটিজেনদের।গানের ভিডিও মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ভাইজান, আজ তো তুমি সবাইকে উড়িয়ে দিলে। অন্য একজন লিখেছেন, না পয়সা লাগে না খরচ লাগে, রাম রাম বললে ভালো লাগে। আরেকজন মন্তব্য করেছেন, গানটি খুবই দারুণ এবং সালমান খানের লুকও অসাধারণ।

    এরপর একজন ফ্যান লিখেছেন, এই হোলি ভাইজানের নামে।উল্লেখ্য,এ আর মুরুগাদোস পরিচালিত সিকান্দার-এ সালমান খানকে আবারও অ্যাকশন রূপে দেখা যাবে। সিনেমাটি আগামী ২৮ মার্চ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।