গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ইরানের জলসীমা থেকে দূরে, সতর্কতা আমেরিকার

    ইরানের জলসীমা থেকে দূরে, সতর্কতা আমেরিকার

    0
    69
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ইরানের জলসীমা থেকে দূরে থাকার জন্য সব মার্কিন জাহাজের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। পশ্চিম এশিয়ার এই দেশটির সঙ্গে আমেরিকার কূটনৈতিক উত্তেজনা চলছে।

    আমেরিকার জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময়ে আমেরিকার জাহাজগুলি যেন ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকে।

    আমেরিকার সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মাঝে সম্প্রতি এই প্রণালীতে যুদ্ধমহড়া সেরেছে ইরানের নৌবাহিনী। সাম্প্রতিক এই ঘটনার মাঝে এ বার মার্কিন জাহাজগুলিকে সাবধান করে দিল মারাড। উত্তেজনার মাঝেই গত সপ্তাহে ওমানে আলোচনায় বসেছিল আমেরিকা এবং ইরান। দু’দেশের মধ্যে আলোচনার দরজা খুললেও উত্তেজনা কাটেনি।