গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad অভিষেক-র ঔদ্ধত্বের পতন, বিস্ফোরক মনিরুল

    অভিষেক-র ঔদ্ধত্বের পতন, বিস্ফোরক মনিরুল

    0
    27
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল কড়া বিবৃতির পরেও দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ কিংবা প্রকাশ্যে মুখ খোলা আটকানো যাচ্ছে না দলেরই প্রাক্তন বিধায়ক কিংবা দীর্ঘদিনের কর্মীদের।
    আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহংকার আর ঔদ্ধত্বে পতন হয়েছে তৃণমূলের। ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়। রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ফরাক্কার বিদায়ী তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। ২০২৬-এর বিধানসভা ভোটে ফরাক্কা থেকে তাঁকে টিকিট দেয়নি দল। পরিবর্তে সামশেরগঞ্জের আমিরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শুরুতেই ক্ষোভে ফেটে পড়লেও পরে চাপের মুখে দলের বিরুদ্ধে সুর নরম করেন মনিরুল। কিন্তু রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যে’র পর এবার কার্যত দলের বিরুদ্ধেই তোপ দাগলেন তিনি।
    একের পর এক বিস্ফোরক অভিযোগ করে মনিরুল ইসলাম বলেছেন, বিধায়কদের যেভাবে অপমান করেছেন অভিষেক, তারই ফল ভোগ করছে গোটা দল। ভবিষ্যতে তৃণমূল টিকে থাকলেও ওঁর পক্ষে দল চালানো সম্ভব নয়।