গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ১৫৯ বছরের রেকর্ড ভাঙলেন সেই ফারহান

    ১৫৯ বছরের রেকর্ড ভাঙলেন সেই ফারহান

    0
    325
    Farhan broke the record of 159 years
    Farhan broke the record of 159 years

    প্রথম শ্রেণির ক্রিকেটে স্বপ্নময় পথচলায় আরেকটি দারুণ কীর্তি গড়লেন ফারহান আহমেদ।ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ অভিষেক রাঙালেন তিনি ম্যাচে ১০ উইকেট নিয়ে।

     

    এতে দেড়শ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিয়েছেন ১৬ বছর বয়সী অফ স্পিনার।কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’র ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া ফারহান দ্বিতীয় ইনিংসে করেন আরও ৩ শিকার। ড্র হওয়া ম্যাচে ২১৭ রানে তার প্রাপ্তি ১০ উইকেট।সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড এখন তারই ,১৬ বছর ১৮৯ দিন। আগের রেকর্ড ছিল ক্রিকেটের বিখ্যাত ডব্লিউ জি গ্রেসের ,১৬ বছর ৩৩৯ দিন।১৮৬৫ সালে ওভালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ওই কীর্তি গড়েছিলেন গ্রেস। ম্যাচের শুরুটা যদিও হয়েছিল তার বাজেভাবে। জেন্টলম্যান অব সাউথের হয়ে প্লেয়ার্স অব সাউথের বিপক্ষে ব্যাট হাতে তিন নম্বরে নেমে আউট হয়েছিলেন শূন্য রানে। তবে বল হাতে প্রথম ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নিয়েছিলেন ৮ উইকেট।ফারহান ট্রেন্ট ব্রিজে এই ম্যাচে রেকর্ড গড়েন আরও দুটি। ম্যাচটি খেলতে নেমে তিনি হয়ে গিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার।পরে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।ইংল্যান্ডের হয়ে তিন এডিশনেই খেলা লেগ স্পিনার রেহান আহমেদের ভাই ফারহানের এটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ম্যাচ।