চার ছেলেকে নিয়ে রেলাইনে ঝাঁপ বাবার, মৃত্যু ৫ জনরেই

0
180
ছবি সৌজন্যে : এক্স
স্ত্রীকে সন্দেহের বশে ফরিদাবাদে নিজের চার পুত্রকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। উল্টোদিক থেকে আসা ট্রেন মুহূর্তের কেড়ে নিয়েছে পাঁচটি প্রাণ।
চোখের সামনে চলন্ত ট্রেন আসতে দেখেও তাদের ছাড়েননি বাবা। জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম মনোজ মাহাতো। বিহারে বাসিন্দা মনোজ তাঁর পরিবার নিয়ে ফরিদাবাদে থাকছিলেন। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্ত্রী প্রিয়া মাহাতোর সঙ্গে মনোমালিন্য চলছিল তাঁর। স্ত্রীর প্রতি অবিশ্বাস ছিল প্রবল। মঙ্গলবার সকালেও একই বিষয়ে ঝামেলা হয়েছিল। তারপরই মনোজ বলেন, সন্তানদের নিয়ে পার্কে যাচ্ছেন। তবে পাক নয়, ছেলেদের নিয়ে রওনা দেন রেললাইনের দিকে। ঘটনার পর রেল পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে।
মনোজের পকেট থেকে পাওয়া একটি চিরকটে স্ত্রীর ফোন নম্বর লেখা ছিল। পুলিশের অনুমান, স্ত্রীর প্রতি অবিশ্বাসের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন মনোজ।